মালদা

শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত স্বামী

শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার বামনগ্রাম মোসিমপুর স্কুল পাড়া এলাকায়। 

        জানা গেছে, মৃত গৃহবধূর নাম সামিমা বিবি। গত ১৮ বছর আগে সুজাপুরের বাসিন্দা সামিমা বিবির বিয়ে হয় কালিয়াচক থানার বামনগ্রাম মোসিমপুর স্কুল পাড়ার বাসিন্দা আতাউর রহমানে সাথে। তাদের ১৫ ও ১১ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে। 

        মৃতার বাবার বাড়ির লোকেদের অভিযোগ, কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তাদের মেয়ে। এই অসুস্থতার কারনে স্বামী আতাউর রহমান দেখতে পারতো না সামিমা বিবিকে। এই কারনে মঙ্গলবার রাতে সামিমা বিবিকে শ্বাসরোধ করে খুন করে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়। বুধবার সকালে স্থানীয়দের মারফৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মৃতার বাপের বাড়ির সদস্যরা। শ্বাসরোধ করে মেয়েকে খুন করার অভিযোগ দায়ার করা হয় স্থানীয় থানায় মৃতার বাবার বাড়ির পক্ষ থেকে। সেই মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।